1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জোড় ইজতেমার আখেরি মোনাজাতে শান্তি ও সমৃদ্ধি কামনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

জোড় ইজতেমার আখেরি মোনাজাতে শান্তি ও সমৃদ্ধি কামনা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিশ্ব তাবলিগ জামাতের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতে দেশি-বিদেশি বিপুলসংখ্যক তাবলিগের সাথী অংশ নেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় মোনাজাত শুরু হয়ে সকাল সাড়ে ৯টায় শেষ হয়। আধাঘণ্টাব্যাপী বিশেষ মোনাজাতে বাংলাদেশসহ সারা বিশ্বের সব মানুষের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ ও মঙ্গল কামনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।

এর আগে গত শুক্রবার (১ ডিসেম্বর) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের পুরনো সাথীদের নিয়ে শুরু হয় জোড় ইজতেমা। ৫৭তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছরের মতো এ জোড় ইজতেমার আয়োজন করা হয়। সাধারণত বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। তাবলিগের শুধু তিন চিল্লার সাথীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই জোড় ইজতেমা।

তাবলিগ সূত্র জানায়, এবারের জোড় ইজতেমায় ২০ থেকে ২৫টির বেশি দেশের মেহমান ও মুরব্বিরা উপস্থিত হন। এরমধ্যে সৌদি আরব, সুদান, মুজাম্বিক, আমেরিকা, ভারত, সাউথ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কাতার, বেলজিয়াম, মরক্কোসহ বেশকিছু দেশ রয়েছে।

এছাড়াও ভারত থেকে মাওলানা ইবরাহিম দেওলা, মাওলানা আহমাদ লাট, ভাই ফারুক আহমেদ, মাওলানা ইসহাক, মাওলানা যুবায়েরসহ অনেক মুরব্বি জোড় ময়দানে উপস্থিত ছিলেন।

টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ফেব্রুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে ৫৭তম বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন