1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অর্শ না কোলন ক্যানসার? জানুন- Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

অর্শ না কোলন ক্যানসার? জানুন-

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সকালে টয়লেটে গেলে অনেকেরই ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়। এজন্য পরিবারের অন্য সদস্যদের থেকে শুরু করে সহকর্মী, বন্ধু অনেকের হাসি-ঠাট্টার পাত্র হতে হয়। আসলে কোষ্ঠকাঠিন্যে ভোগেন এমন মানুষের সংখ্যা কম নয়। আর মলের সঙ্গে যদি রক্তপাত দেখা দেয় তবে তো চিন্তার কারণ আরও বাড়ে।

কেউ কেউ মনে করেন মলের সঙ্গে রক্ত যাওয়া কোষ্ঠকাঠিন্য বা অর্শের ইঙ্গিত। তাই খুব একটা আমলে নেন না এই সমস্যা। কিন্তু এই সমস্যাটি কোলন ক্যানসারের বা মলাশয়ের ক্যানসারের উপসর্গ হতে পারে। তাই আগাম সতর্ক হওয়া জরুরি।

colon1

কোলন ক্যানসারের লক্ষণ 

বৃহদান্ত্রের কোষগুলোর বৃদ্ধি অস্বাভাবিক হারে হলে এই অসুখ শরীরে বাসা বাঁধে। অন্ত্রে দীর্ঘস্থায়ী কোনো মাংসল অংশের বৃদ্ধি এই রোগের অন্যতম লক্ষণ। কোলন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে অনিয়ন্ত্রিত মদ্যপান, ধূমপান, অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি।

সাধারণত, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে এই ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে এখন কম বয়সীরাও এই অসুখে আক্রান্ত হচ্ছেন। কিছু উপসর্গ জানা থাকলে শুরুতেই এই রোগের চিকিৎসা করানো যায় এবং সেরে ওঠার সম্ভাবনা বাড়ে।

colon2

যেসব উপসর্গ দেখলে সতর্ক হবেন

মাঝবয়সে হঠাৎ মলত্যাগের অভ্যাস বদলে গেলে সতর্ক হোন। পর্যায়ক্রমে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য শুরু হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ক্যানসারের উপসর্গ হিসেবে মলের সঙ্গে রক্ত বের হতে পারে। বেশির ভাগ মানুষই একে পাইলস বলে ভুল করেন। এর আরও কিছু লক্ষণের মধ্যে রয়েছে পেটে অস্বস্তি (ক্রনিক গ্যাস, খিঁচুনির মতো পেটে ব্যথা), হঠাৎ ওজন কমে যাওয়া, খিদের বোধ কমে যাওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি। খেতে ইচ্ছে না করা, সারাক্ষণ বমি বমি ভাব হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলেও সতর্ক হোন।

ঝুঁকি এড়াতে করণীয়

চিকিৎসকদের মতে, স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা, মদ্যপান ও ধূমপানের অভ্যাস ত্যাগ, রেড মিট খাওয়ার উপর নিয়ন্ত্রণ, ঠিক সময় অন্যান্য ক্রনিক অসুখের চিকিৎসার মাধ্যমে কোলন ক্যানসারের ঝুঁকি এড়ানো সম্ভব।

food

এসব শারীরিক নিয়মনীতি মেনে চললেই এই অসুখের আশঙ্কা কমিয়ে আনা যায় অনেকটা। পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসে। রোজকার খাবারে যোগ করুন পর্যাপ্ত টাটকা ফলমূল, শাকসবজি, ইসবগুলের ভূষিসহ আটার রুটি, ওটস, মিলেট ইত্যাদি।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়াবাড়ি পর্যায় যাওয়ার আগেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এতে বড় সমস্যা এড়ানো সম্ভব হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন