1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিষাক্ত মদ পানে হরিয়ানায় ১৯ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

বিষাক্ত মদ পানে হরিয়ানায় ১৯ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিষাক্ত মদ পান করে ভারতের হরিয়ানা রাজ্যে ১৯ জন মারা গেছেন। ছবি: এনডিটিভি

বিষাক্ত মদ পান করে ভারতের হরিয়ানা রাজ্যে ১৯ জন মারা গেছেন। এ ঘটনায় গ্রামবাসীরা মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। শনিবার এই বিষয়টি প্রকাশ্যে এসেছে।

এরপর ভারতীয় পুলিশ এক কংগ্রেস নেতার ছেলে এবং জননায়ক জনতা পার্টি (জেজেপি) নেতা-সহ সাতজনকে গ্রেফতার করেছে। হরিয়ানার যমুনানগরের মান্দেবাড়ি, পাঞ্জেতো কা মাজরা, ফুসগড় ও সারান গ্রামে এবং পার্শ্ববর্তী আম্বালা জেলায় এ হতাহতের ঘটনা ঘটে।

বিরোধী রাজনৈতিক দলগুলো এ মৃত্যুর ঘটনায় বিজেপির মনোহর লাল খট্টর সরকারের নিন্দা করেছে। তাদের অভিযোগ, হরিয়ানা রাজ্য সরকার অতীতের একই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে।

এই ঘটনায় মৃত এক বৃদ্ধের পুত্র রবিন্দর বলেছেন, ‘‘গত রাতে মদ্যপান করে আমার বাবার মৃত্যু হয়েছে। উনি মাদকাসক্ত ছিলেন। কিন্তু কম পরিমাণে মদ্যপান করতেন। তিনি বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন। এরপর অ্যালকোহলের বিষক্রিয়ায় তারাও মারা গিয়েছেন।’

পুলিশ এ পর্যন্ত সাত সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং আরও অভিযান চালাচ্ছে। তবে গ্রামের মানুষ প্রাণের ভয়ে এই মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।

একজন গ্রামবাসী বলেন, ‘আমি ভয় পাচ্ছি। আমরা যদি আমাদের আওয়াজ তুলি তাহলে আমাদের জীবন হুমকির মধ্যে পড়তে পারে।’

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের দুই অভিবাসী শ্রমিক বৃহস্পতিবার আম্বালা জেলায় অবৈধভাবে তৈরি সন্দেহজনক নকল মদ খাওয়ার পরে মারা গেছেন।

আম্বালা পুলিশ একটি পরিত্যক্ত কারখানায় তৈরি ২০০ ক্রেট জাল মদ বাজেয়াপ্ত করেছে এবং গ্রেফতারকৃত সন্দেহভাজনদের যমুনানগরে পাঠিয়েছে তারা। তারা ১৪টি খালি ড্রাম এবং অবৈধ মদ তৈরিতে ব্যবহৃত উপকরণগুলো জব্দ করেছে। পুলিশ এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে।

সূত্র : এনডিটিভি

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন