বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

গাজায় হামলার প্রতিবাদে মার্কিন সিনিয়র কর্মকর্তার পদত্যাগ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা ও ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নিরঙ্কুশ সমর্থন দেওয়ার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা জোশ পল। জো বাইডেন প্রশাসনের গাজা নীতি মেনে নিতে পারেননি বলে জানিয়ে পল বলেন, ‘আমি কিছু পরিবর্তন করতে পারিনি।’

হাফপোস্টকে মার্কিন সিনিয়র কর্মকর্তা জোশ পল বলেন যে, ইসরায়েল-ফিলিস্তিনের প্রতি জো বাইডেনের দৃষ্টিভঙ্গির কারণে তিনি পদত্যাগ করেছেন। কারণ তিনি অনুভব করেছেন যে, মার্কিন সরকারকে তিনি আরও মানবিক নীতির জন্য চাপ দিতে পারবেন না।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোতে ১১ বছরেরও বেশি সময় কাটিয়েছেন জোশ পল। মার্কিন সরকারের এই সংস্থা অস্ত্র চুক্তি পরিচালনা করে। তিনি সম্প্রতি ব্যুরোর কংগ্রেসনাল এবং পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পল বলেন, বিতর্কিত অস্ত্র বিক্রির বিষয়ে নীতি পরিবর্তন করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এটি পরিষ্কার ছিল যে, আমি কিছুই পরিবর্তন করতে পারিনি। এই কারণে পদত্যাগ করেছি।’

হাফপোস্টকে সাক্ষাতকারের আগে নিজের লিংকডইনে পদত্যাগের ঘোষণা দেন জোশ পল।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাস আকস্মিক হামলা চালায় ইসরায়েলে। গত ৭ অক্টোবরের হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এতে গাজায় এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। এর ফলে গাজায় বাস করা ২২ লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটের মুখোমুখি হয়েছে। নির্বিচারে গাজায় হামলা করছে ইসরায়েল। বাদ যায়নি স্কুল, হাসপাতাল, জাতিসংঘের খাদ্যের গুদামও। হাসপাতালে হামলা চালিয়ে পাঁচ শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এমন অবস্থার মধ্যেও ইসরায়েলের প্রতি নিরঙ্কুশ সমর্থন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অস্ত্র ও রণতরী পাঠিয়েছে দেশটি।

বাইডেন বারবার ইসরায়েলকে তার অভিযানে ব্যাপক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। এটিই আঘাত করেছে জোশ পলকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় পলের পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৮৮ জনে। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। এদিকে অবরুদ্ধ গাজায় খাবার পানিও শেষ হয়ে গেছে। সেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ উপকূলীয় ফিলিস্তিনি ভূখণ্ডে আহত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে আহতের সংখ্যা ১৩০০ এর বেশি।

অপরদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ১৪,০২ জন। এছাড়া আহত হয়েছেন ৪,৪৭৫ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE