1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কাশিয়ানীতে দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরানগো, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।

” অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক মহড়া,র‍্যেলি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটের সময় কাশিয়ানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিমের অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক মহোড়া অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার(১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সামনে থেকে একটি র‍্যেলি বের হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদর্শন করে উপজেলার সামনল এসে শেষ হয় এবং উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব সুব্রত ঠাকুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিলন সাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মুক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহাগি রহমান মুক্তা, কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফিরোজ আলম।

আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ মোরশেদ আলম, প্রানী সম্পদ অফিসার পৃথ্বীজ কুমার, প্রকৌশলী এমএম মাহাবুব আলম, কাশিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব নিজামুল আলম মুরাদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সূধিজন উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন