1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় বাঁধন প্রেসের মালামালসহ দুই চোর গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

গাইবান্ধায় বাঁধন প্রেসের মালামালসহ দুই চোর গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধা শহরে বাঁধন প্রেস নামে একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় মেশিনম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। একইসঙ্গে চুরি হওয়া ৭০০ কেজি প্রেসের প্লেটও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃতদের একজন বাঁধন প্রেসের মেশিনম্যান কাফিউজ্জামান রেজভী (২৮)। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর বকুলতলা গ্রামের বাদশা মিয়ার ছেলে। অন্যজন একই উপজেলার কাজীপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে মো. রাশেদ (২৩)।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রেজভী ও রাশেদ রাতে চুরি করে ইজিবাইকে করে প্রেসের প্লেটগুলো রাশেদের বাড়িতে নিয়ে যায়। এ ঘটনার মামলা তদন্তে রেজভীকে সন্দেহ হলে বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাশেদকেও গ্রেপ্তার করা হয়। পরে রাশেদের বাড়ি থেকে পুরাতন ছাপানো ৭০০ কেজি প্রেসের প্লেট উদ্ধার করা হয়।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাঁধন প্রেসে চুরির ঘটনা ঘটে। সেদিন রাতে সবশেষ কাজের দায়িত্বে ছিলেন ম্যাশিনম্যান রেজভী। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন বাঁধন প্রেসের মালিক এম.এম মাহবুবে সোবাহানী।

প্রেস বিফ্রিংয়ে অন্যদের মধ্যে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন