1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফ্লাইট চালুর ১১ দিনের ১০ দিনই বিমান বাংলাদেশের ফ্লাইট বাতিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ফ্লাইট চালুর ১১ দিনের ১০ দিনই বিমান বাংলাদেশের ফ্লাইট বাতিল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। গত ১ জুন সচল হয় অভ্যন্তরীণ আকাশপথ। অথচ ফ্লাইট চালুর পরদিন থেকে টানা ১০ দিন ফ্লাইট বাতিল করলো রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার মঙ্গলবার (৯ জুন) সাংবাদিকদের জানান, যাত্রী সংকটের কারণে বুধবার (১০ জুন) ও বৃহস্পতিবার (১১ জুন) অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটের সব ফ্লাইট বাতিল করেছে তারা।

বৃহস্পতিবার (১১ জুন) থেকে যশোর রুটে ফ্লাইট চালুর কথা থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস আদৌ ওই রুটের ফ্লাইট চালাবে কিনা তা এখনো জানায়নি।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী না পেলেও গত ১১ দিন ধরেই ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এর আগে গত ১ জুন ঢাকা থেকে অভ্যন্তরীণ তিন রুটে সীমিত আকারে ফ্লাইট চালুর অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

প্রথম দিন বিমান তাদের ফ্লাইট পরিচালনা করলেও পরদিন থেকেই ফ্লাইট বাতিল শুরু করে তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন