বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

খুলনায় দু’কিশোরকে আটকে রেখে চাঁদাবাজির ঘটনায় ইউপি সদস্যসহ আটক ৪

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ নাদীর শাহ্,খুলনা।।

খুলনার ডুমুরিয়ায় দু’কিশোরকে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় তালার খলিলনগর ইউপি সদস্যসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ উপজেলার শোভনা এলাকার আটক প্রান্ত সরদার(২৭) ও শান্ত সরদার (২১) সহ ৪ জনকে উদ্ধার করে। এঘটনায় ৬ জনকে আসামী করে ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে।

মামলার বিবরণ ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শোভনা গ্রামের প্রভাত সরদারের ছেলে প্রান্ত সরদার ও একই এলাকার প্রশান্ত সরদারের ছেলে শান্ত সরদার (২১) বাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলার আধারমানিক এলাকায় প্রান্তর মাশির বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে রাত আনুমানিক ৮টার দিকে গোলাপদহ ওয়াপদার মোড়ে পৌছালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকটি এলাকার মো: মোসলেম শেখ’র ছেলে তুহিন শেখ(৩০), মো: নাসির তালুকদারের ছেলে রিয়াজ তালুকদার (২৩), লিয়াকতমোল্লার ছেলে রাহুল মোল্লা (২১), আ: জলিল গাজীর ছেলে মো: সেলিম হোসেন(৪০), রানা (৩২) ও লোকমান (২৭) পিতা অজ্ঞাতরা তাদের আটক করে। এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। এসময় তারা শান্তর কাছে থাকা নগদ ৭হাজার ১ শ’টাকা ও প্রান্তর ব্যবহৃত বিকাশ নং ০১৬৩৭-৮৭০৮১০ নং থেকে তুহিনের বিকাশ ০১৭৫৯-৩২৩৮৬৩ নম্বরে ৩,৪৫০ টাকা সেন্ড মানি করে নেয়। এসময় তারা তাদেরকে বিভিন্ন ঘেরের বাসায় নিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন শুরু করে।

একপর্যায়ে তারা আটক শান্তর ব্যবহৃত ০১৯৫৫-৪৬৬১৪২ মোবাইল থেকে তুহিন শেখ তার কাকা ডুমুরিয়ার গোনালী গ্রামের অজিত বিশ্বাসের ছেলে শিবপদ বিশ্বাস (৪৮) কে জানায় যে, ভাইপো প্রান্ত ও শান্ত আমাদের হেফাজতে আছে। মোটর সাইকেলসহ তাদের সুস্থ্য শরীরে ফিরিয়ে নিতে চাইলে ১ লক্ষ টাকাসহ দ্রুত আধারমানিক বাজারে আসতে হবে।

এরপর শিবপদ বিষয়টি স্থানীয়দের জানিয়ে আরেক ভাইপো শান্তকে সাথে নিয়ে মান্দারতলা পুলিশ ক্যাম্পে গিয়ে বিস্তারিত জানান। এরপর তারা ফের বিভিন্নস্থানে খোঁজাখুজির একপর্যায়ে রাত সোয়া ১২ টার দিকে একই নম্বর থেকে ফোন দিয়ে দাবিকৃত টাকাসহ তাকে গোলপদহ ওয়াপদার উপর যেতে বলে। সেখানে পৌছালে রিয়াজ তালুকদার তাদেরকে গোলপদহ এলাকার জনৈক বজলুর ঘেরের পাশে ওয়াপদার উপর নিয়ে যায়। সেখানে গিয়ে তারা শান্ত ও প্রান্তকে মারপিটের পর আটক অবস্থায় দেখতে পান। এসময় তারা শিবপদর কাছে থাকা ৯ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেয। বাকি টাকা আদায়ের জন্য তারা তাদেরকেও আটকে রেখে শান্তর মায়ের কাছে ফোন করে। শান্তর মা বিষয়টি ডুমুরিয়া থানা পুলিশকে জানানোর পর শান্তর মা জোনাকি সরদার, উত্তম চক্রবর্তী, মুস্তাফিজ ও সুমন মন্ডলকে সাথে নিয়ে গোলাপদহ ওয়াপদার পৌছে আটককৃতদের উদ্ধার ও তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকটি এলাকার মো: মোসলেম শেখ’র ছেলে তুহিন শেখ(৩০), মো: নাসির তালুকদারের ছেলে রিয়াজ তালুকদার (২৩), লিয়াকতমোল্লার ছেলে রাহুল মোল্লা (২১), আ: জলিল গাজীর ছেলে মো: সেলিম হোসেন(৪০) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৯ হাজার টাকা, একটি মোটর সাইকেল যার নং-সাতক্ষীরা ল-১৩-৬০৩৪ ও শান্তর কাছ থেকে নেওয়া একটি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করে। এসময় পুলিশি উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আটক সেলিম হোসেন স্থানীয় খলিলনগর ইউপি সদস্য।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম জানান, এঘটনায় ভিকটিম শান্তর কাকা শিব পদ বিশ্বাস বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখপূর্বক ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE