1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটর সাইকেলে দুর্ঘটনায় প্রবাসী নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটর সাইকেলে দুর্ঘটনায় প্রবাসী নিহত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম)।।

চট্টগ্রামের রাউজানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৩২) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের কমলারদীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সিরাজুল হকের পুত্র। পরিবারে চার ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট।
নিহতের প্রতিবেশী কাজী আবু বক্কর জানান, শাহ আলম বিগত ১ বছর পূর্বে তিনি বিবাহ করে প্রবাসে কর্মস্থলে ফিরে যান। কয়েক মাস পূর্বে প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন। শুক্রবার জুমার নামাজের পর বাইক নিয়ে ঘর থেকে বের হন। বিকেল পাঁচটার দিকে বাড়ী ফেরার পথে চট্টগ্রাম -কাপ্তাই সড়কের কমলার দীঘির পাড়ে শাহ আলমের বাইকের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান শাহ আলম। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন