1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে র‍্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয় ব্যাংকের টাকা ছিনতাইকারী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে র‍্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয় ব্যাংকের টাকা ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের রাজৈরে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গ্রহকের লাখ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা মিজানুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে ব্যাংকের ভেতরে ও বাইরে বসে ছিনতাই কার্যক্রম চালানো আরও সাত জন সদস্য রয়েছে। আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম । গ্রেপ্তার মিজানুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দি এলাকার আনসার আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গ্রাহকের টাকা ছিনতাই করতো একটি চক্রটি। র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রথমে প্রাইভেটকারে তোলা হয় গ্রাহককে। পরে টাকা নিয়ে হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কে গ্রাহককে ফেলে রাখে তারা টাকা ও মূল্যবান সম্পদ নিয়ে পালত। গত ১৩ আগস্ট রাজৈর উপজেলার ইশিবপুরের আল মুমিন মোল্লার কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজৈর থানায় একটি মামলা হয়। এরপরেই তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহযোগিতায় জেলার গোয়েন্দা পুলিশ এই চক্রের মুলহোতা মিজানুরকে চিহ্নিত করে। পরে মঙ্গলবার রাতে বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দা এলাকায় নিজবাড়িতে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামী বিভিন্ন মামলায় গ্রেপ্তারের জামিনে বেরিয়ে এসে আবারো সে একই কাজ করতো। তিনি নিজে একটি অপরাধ গ্যাংয়ের নিয়ন্ত্রক ছিল। তার বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ দেশের বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন