1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মসজিদের ফ্যান বন্ধ করায় বৃদ্ধ মুসল্লীকে মারধর..অতঃপর.. - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

মসজিদের ফ্যান বন্ধ করায় বৃদ্ধ মুসল্লীকে মারধর..অতঃপর..

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নামাজের পর ফ্যান বন্ধ করার কারনে মুসল্লী আঃ রাজ্জাক (৬২) কে মারধর ও দাড়ি মোবারক ছিড়ে ফেললো প্রভাবশালী শহিদুল ইসলাম (৫৫)..! এলাকায় উত্তেজনা। অবশেষে শুক্রবার জুম্মার নামাজের পর ভুল স্বীকার করে সকল মুসল্লীদের সামনে ক্ষমা প্রার্থনা করলে শান্তিপূর্ণ ফয়সালা।

সরেজমিনে এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে প্রকাশ, পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. আঃ রাজ্জাক (৬২) গত সোমবার ১৮ সেপ্টেম্বর ওই গ্রামের জামে মসজিদ এ জোহরের নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে তিনি মসজিদের বৈদ্যুতিক পাখা / ফ্যান গুলোর সুইস বন্ধ করে দেন। এসময় ওই মসজিদ সংলগ্ন বাড়ির অপর মুসল্লী শহিদুল ইসলাম (৫৫) নামাজ শেষে ফ্যান ছেড়ে দিয়ে আরাম করছিলেন তবে সেই ফ্যানটি চালু ছিলো এবং সেটা বন্ধ করেননি মুসল্লী আঃ রাজ্জাক। তবে অন্য ফ্যানগুলো কেনো বন্ধ করা হলো এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মসজিদ সংলগ্ন বাড়ির মুসল্লী প্রভাবশালী শহিদুল বৃদ্ধ মুসল্লী আঃ রাজ্জাক (৬২) কে অহেতুক মারধর ও স্যান্ডেল পেটা করে দাড়ি মোবারক ছিড়ে ফেলে আর শহিদুলের বাবা সনজল মিয়া ভুক্তভোগীকে কোমর জাপটে ধরে রাখে বলে অভিযোগ করেন আঃ রাজ্জাক।

বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়। তবে এব্যাপারে অভিযুক্ত প্রভাবশালী শহিদুল ইসলাম গণমাধ্যম কর্মীদের সাথে ঔদ্ধত্যপুর্ণ আচরণ করে মুখ খুলতে রাজি হননি।

অবশেষে শুক্রবার ২২ সেপ্টেম্বর জুম্মার নামাজ শেষে সকল মুসল্লীদের সামনে অভিযুক্ত শহিদুল ইসলাম তার ভুল স্বীকার করেন। তিনি সকল মুসল্লীদের সামনে ক্ষমা প্রার্থনা করেন এবং এ ধরণের কাজ আর কখনোই হবে না বলে প্রতিশ্রুতি দিলে ঘটনার শান্তিপূর্ণ ফয়সালা করা হয়।।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন