1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পাবনা সংবাদাতা:

পাবনার ঈশ্বরদীতে তাফসির আহমেদ মনা নামে ছাত্রলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে কয়েকজন দুর্বৃত্ত। শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মনা উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর পাকারাস্তা মোড় এলাকার তাইজুর রহমান তুহিনের ছেলে। তিনি ছাত্রলীগ কর্মী ছিলেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, রাতে মন্ত্রীর মোড়ে একটি দোকানে বসেছিলেন মনা। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা করে এবং এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর হত্যার নেপথ্যের কারণ জানা যাবে।

LN24BND

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন