বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

মাদক ব্যবসার মাধ্যমে অর্থ পাচারে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

প্রত্যেক বছর কেবল মাদকের কারণে বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার ১৪৭ কোটি টাকা (৪৮১ মিলিয়ন মার্কিন ডলার) পাচার হয়ে যায়। অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্থ পাচারের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট) গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আঙ্কটাডের ওয়েবসাইটে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহসংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে বার্ষিক গড়ে ৪৮১ মিলিয়ন মার্কিন ডলারের বাহ্যিক অবৈধ অর্থপ্রবাহ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেথামফেটামিন ট্যাবলেট, হেরোইন, বুপ্রেনরফিন এবং ফেনসিডিল বেচাকেনার মাধ্যমে এই অর্থ পাচার করা হয়েছে।

জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) সহায়তায় আঙ্কটাড এই প্রতিবেদন তৈরি করেছে। তবে এই প্রতিবেদনে বাংলাদেশ থেকে পাচার করা টাকার হিসাব অনুমানভিত্তিক বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশের মাদক সংক্রান্ত অবৈধ অর্থপ্রবাহের হিসাব তুলে ধরা হয়েছে। অন্য দেশগুলো হলো আফগানিস্তান, কলম্বিয়া, ইকুয়েডর, মালদ্বীপ, মেক্সিকো, মিয়ানমার, নেপাল ও পেরু।

কর্মকর্তারা বলেছেন, দেশের ভেতরে চোরাচালান করা মাদকের সর্বোচ্চ ২০ শতাংশ উদ্ধার করা হয়। ফলে উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য পাঁচগুণ বাড়িয়ে অর্থপাচারের হিসাব করেছে ইউএনওডিসি। তাদের কাছ থেকে তথ্য নিয়েই মাদক সংক্রান্ত অর্থ পাচারের অনুমানভিত্তিক এই হিসাব করেছে আঙ্কটাড।

প্রতিবেদন অনুযায়ী, মাদকের মাধ্যমে অর্থ পাচারের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। অন্যদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে মাদকের মাধ্যমে অর্থ পাচারের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষে রয়েছে। তালিকায় এশিয়ার পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের পরই রয়েছে মালদ্বীপ (দ্বিতীয়) ও নেপাল (তৃতীয়)। আর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তান এবং মিয়ানমার।

আঙ্কটাড বলছে, অবৈধ মাদকের অর্থপ্রবাহের হিসাবে বিশ্বে প্রথম স্থানে রয়েছে মেক্সিকো। এরপরে রয়েছে যথাক্রমে কলম্বিয়া (দ্বিতীয়), ইকুয়েডর (তৃতীয়), পেরু (চতুর্থ) এবং বাংলাদেশ (পঞ্চম)।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক এই সংস্থা বলেছে, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক বাংলাদেশে ঢুকছে। এর ফলে মাদক কেনার অর্থ দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে।

সূত্র: আঙ্কটাড ডট ওআরজি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE