1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পুলিশের বাঁধার মধ্যদিয়ে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

পুলিশের বাঁধার মধ্যদিয়ে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।

বিদ্যুতের ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে’ জামালপুরে পুলিশের বাঁধার মধ্যদিয়ে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল জামালপুর বিদ্যুৎ অফিসের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেল এর কাছে স্মারকলিপি জমা দেন।

দলীয় সূত্র জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা বসাকপাড়ার সিএনবি মোড় থেকে মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসের যাওয়ার সময় পুলিশ সদরঘাট মসজিদ এলাকায় তাদেরকে বাঁধা দেয়। পরে সেখানেই অবস্থান নিয়ে তারা ১ ঘন্টার কর্মসূচি পালন করে ।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম নবাব প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে বিদ্যুৎতের অসহনীয় লোডশেডিং দেখা দিয়েছে। এই সরকার ঘরে ঘরে বিদুৎ দিবে বলে মানুষকে আশার বাণী শুনিয়েছিলেন। অথচ আজ বিদুৎতের অসহনীয় লোডশেডিং। সরকার বিদ্যুৎসহ সকল ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। তাই জণগন আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চাইনা। আগামীদিনে দূর্বার আন্দোনলের মাধ্যমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন