1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ভাড়া বৃদ্ধি দাবিতে অটোচালকদের অবরোধ, যাত্রীদের দূর্ভোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

জামালপুরে ভাড়া বৃদ্ধি দাবিতে অটোচালকদের অবরোধ, যাত্রীদের দূর্ভোগ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর

জামালপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে অটোচালকরা। পরে তারা শহরের প্রধান সড়কে মিছিল বের করে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির এ বাজারে অটোভাড়া বৃদ্ধি না হওয়ায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে জীবন কাটাচ্ছেন বলে একাধিক অটোচালকরা জানিয়েছেন।
চালকদের দাবি, বর্তমান বাজারে সবকিছুর দাম বাড়ানো হলেও অটোচালকদের কোন উন্নতি হয়নি। তাদের দাবি লোকাল রুটে ৫ টাকার ভাড়া যেন ১০ টাকা বৃদ্ধি করেন পৌর কর্তৃপক্ষ।

চালকদের আন্দোলন ও সড়ক অবরোধের কারণন দুজন অটোচালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের গেটপাড় এলাকায় এ সড়ক অবরোধ করেন অটোচালকরা। সড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ করেন। কেউ কেউ অটোরিকশা বের করলে আন্দোলনকারী চালকরা তা থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে অটোরিকশা ঘুরিয়ে দেন। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এ খবর পেয়ে পুলিশ তাঁদের সড়ক থেকে বারবার সরিয়ে দিলেও তাঁরা সড়কে নামছিলেন। পরে সেখান থেকে দুজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলে সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

অটোচালকরা বলেন, একটি অটোরিকশা চার্জ দিতে ১৫০ টাকা খরচ হয়। এছাড়া অটোমালিককে সারাদিনে জমা খরচ দিতে হয় ৪’শ থেকে সাড়ে ৫শ টাকা। সবমিলিয়ে প্রতিটি অটোরিকশার পেছনে প্রতিদিন ৬’শ টাকা খরচ হয়। খরচ বাদ দিয়ে যা থাকে তা দিয়েই চালাতে হয় সংসার।

তাঁরা আরও বলেন, জামালপুর শহরে অটোরিকশার সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সারাদিনে ৮’শ থেকে ১ হাজার টাকার বেশি রোজগার করা যায়না। খরচ বাদ দিয়ে এই টাকায় আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, কোনো সড়ক অবরোধ হয়নি। তবে যারা পৌরসভার বৈধ লাইসেন্সধারী চালক তাঁরা আমার কাছে ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে এসেছিলেন। আমি নাগরিক সমাজের লোকজনদের নিয়ে এক যৌথসভার মাধ্যমে তাঁদের এ দাবির বিষয়ে আলোচনা করব।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন