1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বঙ্গবন্ধু শেখ মুজিবের জুলিও কুরি শান্তি পদক ৫০ বছর পূর্তিতে র‍্যালী ও আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবের জুলিও কুরি শান্তি পদক ৫০ বছর পূর্তিতে র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ করেসপন্ডেন্ট।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং জেলা প্রশাসক কার্যালয় হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তরুনদের আইডল, তিনি ছিলেন দেশের একজন মহানায়ক, তিনি দেশের জন্য জীবন দিতেও কখনো পিছপা হতেন না। বঙ্গবন্ধু কখনো অন্যায়ের সাথে মাথা নত করতেন না। তিনি মানুষ ও দেশকে ভালবাসতেন। তিনি দেশকে ভালোবাসতেন বলেই আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। স্বাধীনতা পেয়েছি। একটি স্বাধীনরাষ্ট্রে বসবাস করতে পারছি।

মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাঈনউদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধারা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

এমএইচএস/LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন