1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে রেলপথ অবরোধ, পাঁচ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে রেলপথ অবরোধ, পাঁচ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলস্টেশন কার্যক্রম চালু করা এবং স্টেশনে আন্তঃনগর যমুনা ট্রেনসহ অন্যান্য ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার সকাল ১০ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নরুন্দি রেলস্টেশনে রেলপথ অবরোধ করে এ কর্মসূচি পালিত হয়।
নরুন্দি রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
এসময় স্টেশনের কার্যক্রম চালু ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে লাইনে স্লিপার রেখে অবরোধ করে।

অবরোধের কারণে জামালপুর-ময়মনসিংহ রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আন্তঃনগর তিস্তাসহ ৪টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। ফলে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

এলাকাবাসী ও জামালপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, লোকবলের অভাবে দীর্ঘদিন থেকে নরুন্দি রেলস্টেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে স্টেশনটি বন্ধ থাকায় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। যার কারনে আজ সকাল থেকে নরুন্দি রেলস্টেশনে এলাকার বিক্ষুদ্ধ শতাধিক লোক ওই স্টেশনের লাইনের ওপর স্লিপার ফেলে বিক্ষোভ শুরু করেন। রেললাইন অবরোধ করার কারনে ঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ওই স্টেশনে আন্দোলনের মুখে পড়ে। এছাড়াও পিয়ারপুর স্টেশনে আন্তনগর তিস্তা একক্সপ্রেস, ময়মনসিংহ রোডে জামালপুর এক্সপ্রেস, নান্দিনা স্টেশনে ২৫৬ নম্বর লোকাল ও জামালপুর স্টেশনে ২৫৪ নম্বর লোকাল ট্রেন আটকা পড়ে। এতে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে।

এদিকে আন্দোলনে অংশ নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মসিউর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক ভুট্টু প্রমুখ।

পরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এমএইচএম /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন