1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পথের ফকির হয়ে গেছি ভাই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

পথের ফকির হয়ে গেছি ভাই

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
করোনার কারণে গত দুই ঈদে ব্যবসা করতে পারেনি বঙ্গবাজারের ব্যবসায়ীরা। তাদের আশা ছিল এই ঈদে সেই ক্ষতি পুষিয়ে নেবে। তাই ব্যাংক লোন করে, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে অনেকে দোকানে কাপড় তুলেছিলেন। কিন্তু আগুনের লেলিহান শিখায় বহু দোকান একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে।

কান্নাজড়িত কণ্ঠে এক ব্যবসায়ী বলেন, পথের ফকির হয়ে গেছি ভাই। কোটি কোটি টাকার শাড়ি চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ৫০টি ইউনিট কাজ করছে।

আরিফ নামের ওই ব্যবসায়ী বলেন, অনেক ব্যবসায়ী ঈদ উপলক্ষে সবাই সবার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে, ব্যাংক লোন করে দোকানে মাল তুলছিল, স্টোরে অনেক মাল ছিল। ব্যবসায়ীদের আশা ছিল ঈদে কাপড় বিক্রি করে সবার লোন পরিশোধ করবে। সব শেষ ভাই। কিচ্ছু নাই।

ইমরান নামের এক ব্যবসায়ী জানান, শুধু তিনি নন তাদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে। ঈদ উপলক্ষে তারা দোকানে নতুন মালামাল তুলেছেন। এজন্য কেউ-কেউ ধার-দেনাও করেছেন। কিন্তু আগুনের লেলিহান শিখায় পুড়ছে ঈদ কেন্দ্রিক তাদের এ স্বপ্ন।

ব্যবসায়ী ইমরান জানান, তার শ্বশুর আগুন লাগার খবর পেয়ে স্ট্রোক করেছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন