1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চার মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চার মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে এ বছর ডেঙ্গুতে ১১০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ৮৯৬ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩৭ জন। আর ঢাকার বাইরে ৩৫৯ জন।

এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬৯৮। এর মধ্যে ঢাকায় মোট রোগী ভর্তি হয়েছেন ২০ হাজার ৬০০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৮ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ১১০ জনের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৬৫ জন এবং ঢাকা মহানগরের বাইরে বিভিন্ন জেলায় ৪৫ জন।

অক্টোবর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৫ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর সর্বোচ্চ। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। এর আগে গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন। এ বছরে এখন পর্যন্ত ২৫ হাজার ৪১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন