1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এ লক্ষে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ এলিগ্যান্ড শপিং কমপ্লেক্সে পররাষ্ট্রমন্ত্রীর সিলেট অফিস পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, যারা গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলে তারাই বঙ্গবন্ধুর খুনিদের জামাই আদরে রেখেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে সিলেটের উন্নয়নের জন্য ও জনগণের সেবা দিতে আমরা এই অফিস চালু করেছি এবং মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আমি না থাকলেও এই অফিসের মাধ্যমে তারা সেবা পাবেন।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জিপি অ্যাডভোকেট রাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন