1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

জামালপুরে শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর সদরের নরুন্দিতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলিফের উপর নির্যাতনকারী মনির ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার সকালে নরুন্দি বাজারে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নরুন্দি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, আলীফের বাবা জাকির হোসেন, বীরমুক্তিযোদ্ধা ফরাজ উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে সেখানে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। উল্লেখ্য, নরুন্দি স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আলিফ হোসেনের সাথে একই শ্রেণীর কথা আক্তার নামে প্রেমের সম্পর্ক চলছিল। মেয়েটির বাবা ওই সম্পর্ক মেনে নিচ্ছিলেন না। গত রবিবার রাতে কৌশলে নিজ মেয়েকে দিয়ে ফোন করে বাসায় ডেকে নিয়ে মেয়েটির বাবা কোহিনুর হোসেন ও মেয়ের চাচা মনিরসহ কয়েকজন মিলে রাতভর লাঠি ও জিয়াই তার দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে আলিফকে। পরদিন সকালে তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে স্থানান্তর করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই মেয়েটির বাবা কোহিনুর হোসেনকে গ্রেফতার করতে পারলেও এখন পর্যন্ত অন্যান্য নির্যাতনকারীদের গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় ওই ছাত্রের বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর থেকে আসামীরা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করে আলিফের বাবা ও তার স্বজনরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন