1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চোর চক্রকে মদদ দেবার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

জামালপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চোর চক্রকে মদদ দেবার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে চোর চক্রকে মদদ দেবার অভিযোগ করেছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। সোমবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিতপল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমানের সমর্থনপুষ্ট একটি চোর চক্রের অত্যাচারে ইউনিয়নবাসী অতিষ্ট। চেয়ারম্যানের সমর্থনপুষ্ট চোর চক্রটি এলাকার কৃষকদের গরু ও বাড়ি-ঘরে চুরি করছে। চোরদের বিরুদ্ধে মামলা দিলেও চেয়ারম্যান তার প্রভাব খাটিয়ে চোরদের রক্ষা করেন। সংবাদ সম্মেলনে সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি প্রতি ওযার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে ১৫/২০ জন করে বিতর্কিত লোককে নেতা বানিয়েছেন। যাদের মধ্যে চোর সিন্ডিকেটের সদস্যও আছে। একজন চোরকে একটি স্কুলে চাকুরি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। সাবেক চেয়ারম্যান হারুন অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান আজিজ রাজাকার পরিবারের সদস্য। চোর সিন্ডিকেট দিয়ে কথিত সংবাদ সম্মেলন করে সাবেক চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করা হয় বলেও দাবি সাবেক চেয়ারম্যানের। চোর চক্রের সকল সদস্যকে গ্রেপ্তার এবং বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমানের শাস্তির দাবি জানান তিনি। সাবেক চেয়ারম্যানের এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন