1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জামালপুরে মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জামালপুরে মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাত কর্তৃক হত্যার হুমকি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ। সোমবার বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিনা বেগমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফারুক আহমেদ চৌধুরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা প্রমুখ। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা, পৌর মহিলা আওয়ামী লীগ এবং যুবমহিলা লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও তাকে হত্যার হুমকিদাতাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তারা আরও বলেন, বিএনপি-জামাত সরকারের উন্নয়ন দেখে তাদের গা জ্বালা করছে। তাদের আমলে কোন উন্নয়ন হয়নি বলে এখন তারা প্রধানমন্ত্রীকে নিয়ে আবল-তাবল বকছে। আগামী দিনে তাদের সকল ষড়যন্ত্র মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রুখে দিবে বলে হুশিয়ারি দেন তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন