1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুর পৌর শহরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন-পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

বিরামপুর পৌর শহরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন-পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর(দিনাজপুর) সংবাদদাতা।। 

দিনাজপুরের বিরামপুরে গরীব ও স্বল্প আয়ের মানুষের মাঝে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ”ফ্যামিলী কার্ডের” মাধ্যমে প্রথম ধাপে বিরামপুর পৌর শহরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল ১০টায় বিরামপুর আনসার মাঠ প্রাঙ্গণ ও শান্তিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভতুর্কি মূল্যের ফ্যামিলী কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন-পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিরামপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে ভতুর্কি মূল্যের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, থানার উপ-পুলিশ পরিদর্শক তাজরুল ইসলাম প্রমুখ। জানতে চাইলে, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগে বিরামপুর পৌরসভায় ৪ হাজার ৩ শ জন কার্ডধারী’র মধ্যে আজ ১নং থেকে ৭নং ওয়ার্ড পর্যন্ত বসবাসরত পৌর নাগরিকগণ তাদের ফ্যামিতে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয় করেছেন। এর মধ্যে বিরামপুর আনসার মাঠে ১২শ ৫০ জন ও শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২শ ৫০ জন মোট ২৫০০ জনকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। গরীব ও নিম্ম আয়ের কার্ডধারীরা ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তৈল, ও ২ কেজি মসুর ডাল ৪৬০ টাকায় ক্রয় করেছেন। এসময় অন্যান্যদের মধ্যে পৌর কাউন্সিলার বৃন্দ,সুধীজন,টিসিবি দায়িত্ব প্রাপ্ত ডিলার বাবু হোসেনসহ পৌর এলাকার ১ থেকে ৭ নং ওয়ার্ডের ভোক্তাভোগীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন