1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাশিয়ায় তুষার ঝড়ে এলব্রাসে ৫ পর্বতারোহীর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

রাশিয়ায় তুষার ঝড়ে এলব্রাসে ৫ পর্বতারোহীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষার ঝড়ে পাঁচ পর্বতারোহী মারা গেছেন।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানায়। খবর এএফপি’র।

বৃহস্পতিবার ১৯ পর্বতারোহীর একটি দল ৫ হাজার মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।

৫ হাজার ৬৪২ মিটার (১৮ হাজার ৫১০ ফুট) উচ্চতা সম্পন্ন ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাস রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত।

মন্ত্রণালয় বলেছে, ‘দুর্ভাগ্যবশত পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকি ১৪ জনকে নিচে আজাউ উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে।’

প্রবল বাতাস, ঝাপসা দৃশ্যমানতা ও শূন্যের নিচে থাকা তাপমাত্রার মতো পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়েছে।

আয়োজক সংস্থাটি জানায়, পর্বতারোহীদের সঙ্গে চারজন পেশাদার গাইড ছিলেন। আরোহণের সময় একজন আরোহী অসুস্থ বোধ করলে একজন গাইডের সঙ্গে ফিরে যান। পরে ওই আরোহী ‘গাইডের বাহুতে’ মৃত্যুবরণ করে।

বাকিরা চূড়ায় আরোহণ করতে গেলে ‘অনাকাঙ্ক্ষিত ঝড়ের’ কবলে পড়েন। আরোহীদের মধ্যে একজনের এক পা ভেঙে যায়।

দুজন পর্বতারোহী ঠান্ডায় জমে মারা যান। অন্য দুজন সংজ্ঞা হারিয়ে ফেললে তাদের নিচে নামিয়ে আনার সময় মৃত্যু হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন