1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জঙ্গি হামলায় নাইজেরিয়ায় ৮ সেনা নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জঙ্গি হামলায় নাইজেরিয়ায় ৮ সেনা নিহত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ বোর্নো রাজ্যে জঙ্গি হামলায় আট সেনা নিহত হয়েছেন। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার কথিত ইসলামিক স্টেট-আইএসের অনুসারী জঙ্গিরা এ হামলা চালায় বলে দেশটির সামরিক সূত্র জানিয়েছে। খবর এএফপি’র।

লেকশাদ অঞ্চলে দিকবা ও মার্তি শহরের মাঝামাঝি দিয়ে যাওয়ার সময় একটি সামরিক বহর ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) জঙ্গিদের রকেট হামলার শিকার হয়।

এক সামরিক কর্মকর্তা জানান, এ হামলায় আট সেনা নিহত ও জঙ্গিবিরোধী এক মিলিশিয়াম্যান আহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সামরিক সূত্র জানায়, জঙ্গিরা সেখান থেকে দু’টি সামরিক গাড়ি নিয়ে গেছে এবং অপর তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছে।

বিগত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আইএসডব্লিউএপি জঙ্গিদের এটি ছিল দ্বিতীয় বড় ধরনের হামলা। তারা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১২ বছর ধরে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন