1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকা ফিরবেন আফগানিস্তানে কর্মরত ৬ বাংলাদেশি প্রকৌশলী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ঢাকা ফিরবেন আফগানিস্তানে কর্মরত ৬ বাংলাদেশি প্রকৌশলী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তান থেকে কাতারে সরিয়ে নেওয়া ছয় বাংলাদেশি প্রকৌশলী মঙ্গলবার রাতে ঢাকা ফিরবেন।

তারা হলেন- রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মাদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ছয় জন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার দোহা ত্যাগ করেছেন এবং তারা দুবাই হয়ে ঢাকা ফিরবেন।

গত শুক্র ও শনিবার চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থী ও অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ওই ছয় জন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারকে আফগানিস্তান থেকে কাতারের দোহায় সরিয়ে নেওয়া হয়।

গত ১৬ আগস্ট তাদের দেশে ফেরার কথা ছিল। তবে, ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের সেই ফ্লাইট বাতিল হয়ে যায়। এরপর যেদিন কাবুল বিমানবন্দরে দুটি বোমা বিস্ফোরণে প্রায় শ’ খানেক মানুষ মারা যান, ওই দিন দুপুরে আবারও তাদের ফ্লাইটটি বাতিল হয়ে যায়।

অবশেষ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সহায়তায় আটকে পড়া বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়।

ওই কর্মকর্তা আরও জানান, কয়েক দিনের মধ্যে বাকি ছয় বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন