1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজারের বেশি ডোজ টিকার প্রয়োগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজারের বেশি ডোজ টিকার প্রয়োগ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে এখন পর্যন্ত ২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ২১১ ডোজ করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৭৪২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০ লাখ ৪৫ হাজার ৪৬৯ জন মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৬ লাখ ২০ হাজার ৮৩৯ আর নারী ৭৮ লাখ ৬৮ হাজার ৯০৩ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৯ লাখ ১৪ হাজার ৮০৩ আর নারী ৩১ লাখ ৩০ হাজার ৬৬৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ৩০ ডোজ।

ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৭ হাজার ১৬৪ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ১১৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩২ লাখ ৯৩ হাজার ৮৯৯ ডোজ।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৯ লাখ ৬০ হাজার ৮৯০ এবং নারী ৪২ লাখ ২৯ হাজার ১৪০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৮ লাখ ৬৬ হাজার ৩০১ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ২৩ হাজার ৭২৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৩৫ হাজার ৮৭৭ জন পুরুষ এবং নারী ২২ লাখ ৩০ হাজার ৪২৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ২৫ হাজার ১৩ এবং নারী ১৯ লাখ ৯৮ হাজার ৭১৬ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন