1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইয়েমেনের বৃহত্তম সেনা ঘাঁটিতে হুথিদের হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

ইয়েমেনের বৃহত্তম সেনা ঘাঁটিতে হুথিদের হামলা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর প্রধান সামরিক ঘাঁটিতে হুথি বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ৩০ জন সৈন্য নিহত এবং ৬০ জন আহত হয়েছে।ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব জানিয়েছেন, রবিবার সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটিতে হুথিদের হামলায় কমপক্ষে ৩০ জন সৈন্য নিহত এবং আরো ৬০ জন আহত হয়েছে।

মোহাম্মদ আল-নাকিব আরো জানিয়েছেন, সরকার নিয়ন্ত্রিত দক্ষিণ প্রদেশর লাহিজে আল-আনাদ সামরিক ও বিমান ঘাঁটিতে রবিবারের হামলায় সশস্ত্র ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আল-আনাদ ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় রবিবার সকালে আঘাত হানে, যেখানে কয়েক ডজন সৈন্য সকালের শরীরচর্চা করছিল।

আল-নাকিব বলেন, উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

চিকিৎসকরা বিস্ফোরণের পরে ঘাঁটিতে একটি বিশৃঙ্খল পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। ফের হামলার আশঙ্কায় সৈন্যরা তাদের আহত সহকর্মীদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে।

আশেপাশের বাসিন্দারা জানিয়েছেন, আল-আনাদ এলাকায় বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেন্দ্রীয় শহর তাইজের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, তারা হুথি নিয়ন্ত্রিত পূর্ব শহরতলিতে অবস্থানরত বিদ্রোহীদের লঞ্চার থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার শব্দ শুনেছেন।

বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনে ২০১৪ সাল থেকেই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ হচ্ছে। যুদ্ধের শুরুতেই বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন