1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফাইল ছবি

অনলাইন ডেস্ক।।

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর অনুষ্ঠিত হবে মালদ্বীপে। ১ অক্টোবর শুরু হতে যাওয়া আসরের সূচি ঘোষিত হয়েছে বুধবার। পাঁচ দলের আসরে বাংলাদেশ খেলতে নামবে উদ্বোধনী দিনেই।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জামাল ভূঁইয়াদের এবারের সাফ মিশন। পাঁচ দলের আসরে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। এরপর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল। ১৩ অক্টোবর হবে শিরোপার লড়াই।

এবারের আসরে ভুটান অংশ নিচ্ছে না। অন্যদিকে ফিফার নিষেধাজ্ঞা থাকায় খেলা হচ্ছে না পাকিস্তানের।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই হবে মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত। প্রতি ম্যাচ ডে-তে দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। দুই ম্যাচ ডে’র মাঝে ১-২ দিন বিরতি রাখা হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এর আগে বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মালদ্বীপ ও নেপাল।

৩ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভারত। এই ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। ৬ অক্টোবর রাত ১০টায় তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ১১ অক্টোবর বিকেল ৫টায় প্রথম পর্বে বাংলাদেশের সর্বশেষ ম্যাচের প্রতিপক্ষ নেপাল।

এবারের আসরটি হবে সাফের ১৩তম আসর। আগের বারো আসরে বাংলাদেশ একবারই শিরোপা পেয়েছে। সেটিও সেই ২০০৩ সালে। এ ছাড়া ১৯৯৯ ও ২০০৫ সালে রানার্সআপ হয়।

২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত সবশেষ আসরে শিরোপা জিতে মালদ্বীপ। ফাইনালে তারা হারায় টুর্নামেন্টের সবচেয়ে সফল দল, সাত বারের চ্যাম্পিয়ন ভারতকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন