1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

করোনায় একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

করোনায় একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্তের সংখ্যাও। মঙ্গলবার থেকে ঈদুল আজহার ছুটি শুরুর আগের দিন সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

এর আগে গত ১১ জুলাই করোনায় একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ছাড়াল। এ রোগে মোট মোট প্রাণহানী ১৮১২৫।

আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু, শনাক্ত, শনাক্তের হার বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩২১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। আগের দিন এ সংখ্যা ছিল ১১ হাজার ৫৭৮। মোট ১২৭৩১০ করোনা রোগী শনাক্ত হয়েছে দেশে।

গত ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ২২৫ জনের। ওই সময় করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৭৮ জনের। রোগী শনাক্তের হার ছিল ২৯ দশমিক ০৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন