1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চাপের মুখে দুর্দান্ত লিটনের সেঞ্চুরি হাতছাড়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

চাপের মুখে দুর্দান্ত লিটনের সেঞ্চুরি হাতছাড়া

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

লিটন দাস উইকেটে টিকে যাওয়া মানেই মুগ্ধতা ছড়ানো সব শট! হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার শুরু একমাত্র টেস্টের প্রথম দিনেও লিটন খেললেন দারুণ। চাপের মুখে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে রেকর্ড জুটিতে পথ দেখালেন দলকে। আশা জাগালেন টেস্ট ক্যারিয়ারের নিজের প্রথম সেঞ্চুরির। কিন্তু শেষে গিয়ে পুড়লেন হতাশায়। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হলো না তার।

সাত নম্বরে ব্যাট করতে নেমে লিটন ৯৫ রানের ইনিংস খেলেছেন। ১৪৭ বলে ১৩ চারে সাজান নিজের ইনিংস। সপ্তম উইকেট জুটিতে মাহমুদউল্লাহর সঙ্গে গড়েন ১৩৮ রানের জুটি। জিম্বাবুয়ের বিপক্ষে সপ্তম উইকেট যা রেকর্ড।

আগের সেরা ছিল ৭৩, ২০১৮ সালে মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজের।

টেস্ট ক্যারিয়ারে এর আগে ২৪ ম্যাচে লিটনের সর্বোচ্চ ছিল ৯৪। এদিন পেলেন নবম ফিফটির দেখা। কিন্তু সেই ফিফটিটাকে সেঞ্চুরিকে রূপ দিতে না পারা নিশ্চিতভাবেই লিটনকে পোড়াবে অনেক দিন।

ডোনাল্ড তিরিপানোকে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ভিক্টর নিয়াচির হাতে ক্যাচ হন লিটন। উইকেট ছাড়ার সময় তার অভিব্যক্তিই বলে দিচ্ছিল কতটা হতাশ তিনি।

সাকিব আল হাসানের বিদায়ের পর উইকেটে এসেছিলেন লিটন। বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ১০৯। ম্যাচে ফিরতে বাংলাদেশের তখন প্রয়োজন ছিল বড় জুটি।

অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে লিটনের ষষ্ঠ উইকেট জুটিটা ৩৮ রানেই থামে। মুমিনুল ফিরে যান ব্যক্তিগত ৭০ রানে।

এরপর মাহমুদউল্লাহ উইকেটে এলেন। লিটনের সঙ্গে দারুণ এক জুটি হলো তার। যে জুটি ম্যাচে ফিরিয়ে আনে বাংলাদেশকে। পরিস্থিতির দাবি মিটিয়ে মাহমুদউল্লাহ তুলনামূলক ধীর ব্যাটিং করেন। লিটন অবশ্য সুযোগ পেলেই উপহার দিয়েছেন দারুণ কিছু শট।

লিটন ৮৬ বলে পূরণ করেন ফিফটি। এগোতে থাকেন সেঞ্চুরির পথে। কিন্তু শেষ পর্যন্ত কাটা পড়তে হয় নার্ভাস নাইনটিতে।

লিটনের বিদায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৭০। পরের বলেই মেহেদী হাসান মিরাজকে (০) ফিরিয়েছেন তিরিপানো।

আলোকস্বল্পতায় দিনের খেলা ৭ ওভার বাকি থাকতেই শেষ হয়েছে। ৮ উইকেটে ২৯৪ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ রিয়াদ ৫৪ ও তাসকিন আহমেদ ১৩ রানে নিয়ে বৃহস্পতিবার নতুন দিনের ব্যাটিং শুরু করবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন