1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মহামারী করোনাভাইরাস (কোভিট-১৯) রোধে কাশিয়ানীতে মোবাইল কোর্ট পরিচালনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মহামারী করোনাভাইরাস (কোভিট-১৯) রোধে কাশিয়ানীতে মোবাইল কোর্ট পরিচালনা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

গোপালগঞ্জ কাশিয়ানী সংবাদদাতা।। 

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণরোধে সারাদেশের মতো গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বিভিন্ন সড়কপথ ও হাট বাজারে টহল চলছে।

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন সকাল ১০ টার সময় উপজেলার বেলতলা, ঝাটিগ্রাম, ব্যাসপুর, জয়নগর বাজার, শিবগাতি বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হাওলাদার।

এ সময় আর ও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ইফতেখার।

সকাল ১০ টার সময় উপজেলায় বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, কিছু ঔষধ ও অতিপ্রয়োজনীয় খাদ্য শষ্যবাহি ট্রাক ছাড়া অন্য কোন পরিবহন চলাচল করেনি।

তবে কিছু ব্যাটারি চালিত ভ্যান গাড়ি ও অটোরিকশা চলাচল করলেও দোকান-পাট বন্ধ দেখা গেছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে জয়নগর বাজারের কাঁচা মাল ব্যাবসায়ীদের মাস্ক পরিধান না করায় ২০০ টাকা করে অর্থ দন্ড প্রদান করেন এবং উপস্থিত সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে ও মাস্ক পরিধানের অনুরোধ জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন