1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৫ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৫ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আবার রক্ত ঝরল মিয়ানমারে। এবার ২৫ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

রবিবার স্থানীয়রা জানিয়েছেন, সেনাবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সেন্ট্রাল মিয়ানমারের জান্তা সরকারের সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে এএফপি  জানিয়েছে, সেনাবাহিনীর ট্র্যাক অঞ্চলটিতে প্রবেশ করে গুলি ছুড়তে থাকে।

এক গ্রামবাসীর কথায়, ‘আমরা ২৬ বার গুলির শব্দ পেয়েছি। রাস্তায় এবং গ্রামের ভেতরে যাদের তারা পেয়েছে, সবাইকেই গুলি করেছে।’

মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। আর এই অভিযোগে সু চিকে গ্রেপ্তার করা হয়।

ওই নির্বাচনে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লিগ আর ডেমোক্রেসি (এনএলডি)। তবে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জান্তা সরকার।

এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আন্দোলনে এখন পর্যন্ত ৮০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এএফপি জানিয়েছে, মোট ৬ হাজার ৪২১ জনকে বন্দি করে জান্তা সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন