1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ১০৯ জন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

মাদারীপুরে ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ১০৯ জন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে দিনে দিনে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় মাদারীপুরে নতুন আক্রান্ত হয়েছে ১০৯ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১২১ জন। গত সপ্তাহে ৮ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি থাকলেও তা এখন বেড়ে দাড়িয়েছে ১৭ জন। হোম আইসোলেশনে আছে ৬২৭ জন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় গত ২৪ ঘন্টায় ৩৪০টি নমূনা পরীক্ষা করা হয়েছে। করোনা সনাক্ত হয়েছে ১০৯ জন। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৩৯, কালকিনিতে ১১, রাজৈরে ৪০ ও শিবচরে ১৯ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট সনাক্ত হয়েছে ৩ হাজার ১২১ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৩৫ জন। মোট চিকিৎসাধীন আছে ৬৪৪ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে আছে ১৭ জন ও হোম আইসোলেশনে আছে ৬২৭ জন।

মাদারীপুর সদর হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মীর রায়হান বলেন, মাদারীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় মাদারীপুর জেলায় নতুন করে ১০৯ জন আক্রান্ত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন