1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে পুলিশ ঘাতকে পরিণত হয়েছে: ছাত্রদল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে পুলিশ ঘাতকে পরিণত হয়েছে: ছাত্রদল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অনলাইন ডেস্ক |

পুলিশ এখন আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, তারা এখন সরকারের আশ্রয়-প্রশ্রয়ে ঘাতকে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

বিবৃতিতে তারা বলেন, বিনা অপরাধে ও কোন ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ছাত্রদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইস্তির বাসায় তল্লাশি চালিয়ে ভাঙচুর ও গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।

তারা বলেন, মহামারি করোনার মধ্যেও পুলিশের এহেন বর্বর আচরণ বিদ্যমান। পুলিশ আর এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, তারা সরকারের প্রশ্রয়-প্রশ্রয়ে আইন-বিশৃঙ্খলা বাহিনীতে পরিণত হয়েছে; অস্ত্রধারী সন্ত্রাসীদের মতো দিন দিন বেপরোয়া ঘাতকে পরিণত হতে যাচ্ছে। তাদের উপলব্ধি করা উচিত যে, তারা প্রজাতন্ত্রের সামান্য সেবক।

বিবৃতিতে সরকার, পুলিশ ও আদালতসহ সকলের কাছ থেকে মানবিক আচরণের প্রত্যাশা ব্যক্ত করে অভিযান সংশ্লিষ্ট পুলিশ সদস্যেদের বিচারের দাবি জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন