1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উগ্রবাদে জড়িতদের শনাক্তের ফিচার আনছে ফেইসবুক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

উগ্রবাদে জড়িতদের শনাক্তের ফিচার আনছে ফেইসবুক

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে নতুন একটি ফিচার পরীক্ষা করছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ফেইসবুক।

দ্য ভার্জ জানিয়েছে, ফেইসবুক যদি মনে করে আপনি কোনো উগ্রবাদী মতাদর্শের ব্যক্তিকে চেনেন কিংবা এ ধরনের কনটেন্ট সমর্থন করেন তাহলে আপনাকে একটি লিংক পাঠানো হবে।

ফেইসবুক জানিয়েছে, নীতিমালা ভঙ্গকারী কনটেন্টগুলো রিমুভের প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। প্রক্রিয়ার অংশ হিসেবে এখন উগ্রবাদ ছড়ানো কনটেন্টগুলোতে বিশেষ নজর দেয়া হবে।

ফেইসবুক বলছে, তারা রিডিরেক্ট উদ্যোগের মাধ্যমে মৌলবাদ নিয়ন্ত্রণ করতে চাইছে।

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর থেকে ফেইসবুকের ওপর চাপ বাড়তে থাকে। সেই থেকে তারা রিডিরেক্ট উদ্যোগের মাধ্যমে উগ্রবাদবিরোধী লিংক যুক্তের চেষ্টা চালাচ্ছে।

উগ্রবাদের লক্ষণ, এর অপকারিতা সম্পর্কে ওই লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করবে কোম্পানিটি।

উগ্রবাদে জড়িত গ্রুপ থেকে কীভাবে বের হওয়া যাবে, সেই পরামর্শও দেবে ফেইসবুক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন