1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শাপলা চত্বরে তান্ডব: বিএনপি নেতা আসলাম রিমান্ডে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

শাপলা চত্বরে তান্ডব: বিএনপি নেতা আসলাম রিমান্ডে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে তান্ডবের ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩১ মে রমনা থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারভূক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার ইন্ধন ও মদদদাতাদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আসলামের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক মাহফুজুল হক।

রিমান্ড আবেদনে বলা হয়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি পালনকালে মতিঝিল শাপলা চত্বরে মোহাম্মদ আসলাম চৌধুরীর নেতৃত্বে হেফাজত ইসলাম, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিএনপি’র উশৃংখল, উগ্রবাদী নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রমনা মডেল থানার নাইটিংগেল থেকে মৌচাক পর্যন্ত জঙ্গীরূপ ধারণ করে ও বেআইনি জনতাবদ্ধ হয়ে রাস্তার আশেপাশে দোকানপাট, মোটরসাইকেল, প্রাইভেট কারসহ বিভিন্ন গাড়ি, পুলিশের গাড়ি ভাংচুর, ব্যাংকের এটিএম বুথ ভাংচুর ও  ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে।

তারা হত্যার উদ্দেশে পুলিশকে লক্ষ্য করে হামলা করে। তারা পুলিশের ওপর বেপরোয়া হয়ে বিস্ফোরক দ্রব্য, ইট পাটকেল নিক্ষেপ করে এবং চাপাতি ও চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আসামি আসলামসহ হেফাজতে ইসলাম ও বিএনপির মাঠ পর্যায়ের উচ্চ পদস্থ নেতাকর্মীদের ইন্ধন ও তাদের মদদে এ ধরনের কার্য কলাপ করেছে বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।

সূত্র: বাসস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন