1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাঁজা সেবন ও চাষের বৈধতা দিল মেক্সিকো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

গাঁজা সেবন ও চাষের বৈধতা দিল মেক্সিকো

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ব্যক্তিগত বিনোদনের জন্য প্রাপ্তবয়স্কদের গাঁজা সেবনের বৈধতা দিয়েছে মেক্সিকোর সুপ্রিম কোর্ট। দেশটিতে গাঁজা সেবনের বর্তমান নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলেও ঘোষণা দেওয়া হয়েছে। খবর বিবিসির।

আদালত রায় দিয়েছে, প্রাপ্তবয়স্করা তাদের নিজেদের গাঁজা চাষ ও সেবনের অনুমতির জন্য আবেদন করতে পারবে। তবে প্রকাশ্যে ও শিশুদের সামনে ধুমপান নিষিদ্ধ করা হয়েছে। এই রায়ে গাঁজার বাণিজ্যিকীকরণের বিষয়টি উল্লেখ করা হয়নি।

কংগ্রেসের বৈধকরণ বিল স্থগিত হওয়ার পরেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আর্তুরো জালদিভার বলেন, ‘আজ স্বাধীনতাকামীদের জন্য ঐতিহাসিক দিন।’

তবে কিছু সংগঠন জানিয়েছে, এই রায়ের ফলে বড় ধরনের কোনো তাৎক্ষণিক পরিবর্তনের সম্ভাবনা নেই।

গত মার্চে মেক্সিকোর নিম্ন আদালত গাঁজার বিনোদনমূলক ব্যবহারের জন্য একটি বিল অনুমোদন দেয়। তবে এটিতে সিনেটের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজনীয়তা রয়েছে।

এই আইন-প্রণয়নের ফলে ব্যবহারকারীরা ২৮ গ্রাম পর্যন্ত গাঁজা বহন করতে পারবেন এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়িতে আটটি গাছ চাষ করতে পারবেন। বর্তমানে মেক্সিকোতে ৫ গ্রামের বেশি গাঁজা বহন অবৈধ।

গাঁজার বৈধকরণের সমর্থকেরা আশবাদী, এর ফলে অবৈধ ড্রাগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততায় সহিংসতা কিছুটা কমতে পারে। ড্রাগ বাণিজ্যের সহিংসতার ফলে প্রতি বছর দেশটিতে প্রায় হাজার খানেক লোকের প্রাণ যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন