1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলনার তিন হাসপাতালে ১২ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

খুলনার তিন হাসপাতালে ১২ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

খুলনায় গত ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুলনার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন, খুলনা জেনারেল হাসপাতালে ৩ জন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। এসব হাসপাতালের মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতরা হলেন- বাগেরহাটের রামপালের লাবলী আক্তার (৪২), খুলনা সদরের মনি খন্দকার (৪০), বাগেরহাট সদরের ফারুখ আহমেদ (৭০) ও যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫)।

এছাড়া একজন করোনা উপসর্গে মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ আজ সকাল ১০টার দিকে পর্যন্ত ১৩০ শয্যার হাসপাতালটিতে সকাল পর্যন্ত ১৮৩ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে রেড জোনে একশ জন, ইয়েলো জোনে ৩৫ জন আর আইসিইউতে রয়েছেন ২০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫৫ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- যশোরের নওয়াপাড়ার পায়রাবাজারের আব্দুল হামিদ (৭০), গোপালগঞ্জের কাশিয়ানির ফুকরা এলাকার মরিয়াম বেগম (৭০), নড়াইল সদরের মাগুরা এলাকার আব্দুল বারী (৬৩) ও একই এলাকার তুলারামপুরের জিয়াউর রহমান (৩৮)।

এছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৯২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৯ জন। আইসিইউতে রয়েছেন ছয়জন আর এইচডিইউতে আছেন ৮ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন, তার মধ্যে ৩০ জন পুরুষ ও ৩৬ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৩ জন।

মৃতরা হলেন- নগরীর খালিশপুরের চান মিয়া (৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬), নগরীর হাজী মহসিন রোডের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক খোকা (৭৪)।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, গতকাল সোমবার রাতে খুমেকের পিসিআর মেশিনে মোট ৫৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২০ জনের করোনা রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়। যার মধ্যে খুলনার ৫০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন