1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাশ্চেরানোকে ছুঁয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার পথে মেসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

মাশ্চেরানোকে ছুঁয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার পথে মেসি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ডটা এত দিন নিজের করে রেখেছিলেন হাভিয়ের মাশ্চেরানো। এবার সাবেক সতীর্থকে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি।

কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে মাঠে নেমে মাশ্চেরানোর রেকর্ডে ভাগ বসালেন মেসি। দেশের হয়ে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলে একই চেয়ার ভাগাভাগি করছেন মেসি-মাশ্চরানো।

আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে। ম্যাচটিতে মাঠে নামলেই দেশর হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মেসি। চলতি কোপা আমেরিকা শুরুর আগে হাভিয়ের জানেত্তিকে ছাড়িয়ে গিয়েছিলেন বার্সা অধিনায়ক।

লা আলবিসেলেস্তেদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় মেসি-মাশ্চেরানোর পরে আছেন হাভিয়ের জানেত্তি (১৪৩)। এরপরে আছেন রবার্তো আয়ালা (১১৫), আনহেল ডি মারিয়া (১০৫), ডিয়েগো সিমিওনে (১০৪), সার্জিও আগুয়েরো (৯৭), আলফ্রেড রুগেরি (৯৭), সার্জিও রোমেরো  (৯৬) ও ডিয়েগো ম্যারাডোনা (৯১)।

কেবল আর্জেন্টিনার হয়ে নয়, কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের সামনে মেসি। এ পর্যন্ত দক্ষিণ আমেরিকা মহাদশের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ৩০ ম্যাচ খেলেছেন তিনি। কোপায় সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলার রেকর্ডটি চিলির সাবেক গোলরক্ষক সার্জিও লিভিংস্টোনের। এরপরে ৩৩ ম্যাচ খেলে দুইয়ে আছেন ব্রাজিলের জিজিনহো। সমান ৩০ ম্যাচ খেলে তিনে আছেন বলিভিয়ার সাবেক তারকা ভিক্তর উগার্তে ও মেসি। চলতি কোপায় ফাইনাল পর্যন্ত খেলতে পারলে লিভিংস্টোনের রেকর্ডে ভাগ বসাতে পারবেন মেসি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন