1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কিউবার আবদালা করোনা টিকা ৯২ শতাংশ কার্যকর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

কিউবার আবদালা করোনা টিকা ৯২ শতাংশ কার্যকর

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কিউবার আবদালা টিকা করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

তবে এই কার্যকারিতা সংক্রমণ, রোগ নাকি মৃত্যুর ক্ষেত্রে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়নি।

কিউবা বর্তমানে করোনার পাঁচটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে দুটির ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ায় গত মাস থেকে দেশটি জনগণকে টিকা দেওয়ার কাজ শুরু করেছে।

সোমবার বায়োকিউবাফার্মা টুইট করে জানিয়েছে, ইতোমধ্যে ব্যবহার শুরু করা দুটি টিকার একটি আবদালা। করোনার বিরুদ্ধে এর তিনটি ডোজ ৯২.২৮ শতাংশ কার্যকর।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (কোভিড-১৯) করোনাভাইরাসের সংক্রমণ অথবা রোগের জন্য যে কোনো টিকার ক্ষেত্রে কার্যকারিতার মান কমপক্ষে ৫০ শতাংশ নির্ধারণ করেছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এ খবরকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এটি এমন এক অর্জন, যা কিউবার গর্বকে বহুগুণ বাড়িয়ে দেবে।

এদিকে দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ দ্রুতই বেড়ে চলেছে। সোমবার কিউবায় নতুন করে এক হাজার ৫৬১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৬৯ হাজার। মারা গেছে ১ হাজার ১৭০ জন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কিউবা ১৯৮০ এর দশক থেকে ঐতিহ্যগতভাবেই নিজস্ব উদ্যোগে টিকা তৈরি করে আসছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন