1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৯ বিচ্ছিন্নতাবাদীকে ক্ষমার ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

৯ বিচ্ছিন্নতাবাদীকে ক্ষমার ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

চার বছর আগে স্বাধীনতার জন্য স্পেনে আন্দোলনের ডাক দেয়া ৯ বিচ্ছিন্নতাবাদী কাতালান রাজনীতিবিদকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বার্সেলোনায় ভাষণ দেয়ার সময় সোমবার এই ঘোষণা দেন পেদ্রো।

তিনি জানান, মঙ্গলবার মন্ত্রিসভা থেকে ক্ষমার আদেশ অনুমোদন করা হবে।

কাতালানের স্বাধীনতার দাবিতে ২০১৭ সালে আন্দোলনের কারণে কিছু বিচ্ছিন্নতাকারীকে কারাদণ্ড দেয়া হয়।

‘রিইউনিয়ন: অ্যা প্ল্যান ফর দ্য ফিউচার ফর অল স্পেন’শিরোনামের আয়োজনে ভাষণ দেন পেদ্রো।

এছাড়া আগামী ৩০ জুন পার্লামেন্টে এ উদ্যোগকে সমর্থন করে সানচেজের বক্তব্য দেয়ার কথা রয়েছে।

এ ক্ষমার উদ্যোগের বিরোধিতা করছেন ৫৩ শতাংশ স্প্যানিশ। তবে ৬৮ শতাংশ কাতালান এর পক্ষে রয়েছে।

গত ১৩ জুন সেন্ট্রাল মাদ্রিদে হাজার হাজার লোক ক্ষমা প্রদর্শনের বিপক্ষে সমাবেশ করে।

২০১৭ সালে স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় কাতালানের স্বাধীনতাকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। সে সময়ে স্বাধীনতার জন্য ডাকা গণভোট স্প্যানিশ সরকার নিষিদ্ধ করে। তবু গণভোটের পর স্বল্প সময়ের জন্য কাতালান স্বাধীনতা ঘোষণা করে। যা বড় ধরনের রাজনৈতিক সংকটের জন্ম দেয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন