1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনাকালে ইরানে ভোট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

করোনাকালে ইরানে ভোট

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রত্যাশায় ইরানে ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার। করোনা জর্জরিত দেশটির সাধারণ মানুষ হাসান রুহানির উত্তরসূরি পাবেন।

বিবিসি বলছে, এবারের নির্বাচনে রক্ষণশীল শিয়া আলেম ইব্রাহিম রাইসি পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন। মধ্যপন্থী আবদলনসার হেমমতী তার প্রধান প্রতিদ্বন্দ্বী। তিনি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার সকালে তেহরানে নিজের ভোট দিয়েছেন। সাধারণ মানুষকেও ভোটে উৎসাহিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিটি ভোট হিসাবের…আসুন, ভোট দিন নিজের প্রেসিডেন্ট নির্বাচন করুন। আপনার দেশের জন্য এটা গুরুত্বপূর্ণ।’

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মোট ভোটার ৫ কোটি ৯৩ লাখের কিছু বেশি। এদের মধ্যে ২ কোটি ৯৩ লাখ ৩০ হাজার নারী ও ২ কোটি ৯৯ লাখ ৮০ হাজার পুরুষ। এবার প্রথমবারের মতো ভোট দেবেন ইরানের ১৩ লাখ তরুণ। তাই এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটাররা প্রভাবক হয়ে উঠতে পারেন।

এবারের নির্বাচন ঘিরে শুরু থেকে নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছে ইরানের রাজনীতি। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদসহ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে আগেই। ভোট গ্রহণের প্রাক্কালে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তিনজন।

তারা হলেন পারমাণবিক চুক্তিতে দেশটির সাবেক আলোচক সায়েদ জালিলি, আইনপ্রণেতা আলিরেজা জাকানি ও সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহসিন মেহেরআলিজাদেহ। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদের জন্য ভোটের লড়াইয়ে টিকে রয়েছেন চারজন প্রার্থী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন