1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ বিশ্ব শান্তি সূচকে ৭ ধাপ এগিয়েছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

বাংলাদেশ বিশ্ব শান্তি সূচকে ৭ ধাপ এগিয়েছে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বৈশ্বিক শান্তি সূচকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌(জিপিআই) বাং‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌লাদেশে‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌র‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ সাত ধাপ এগিয়েছে। বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ২ দশমিক ০৬৮ স্কোর নিয়ে ৯১তম স্থানে উঠে এসেছে। গত বছর ৯৭তম অবস্থানে ছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় শান্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড পিস বৈশ্বিক শান্তি সূচক-২০২১ প্রকাশ করেছে। সুরক্ষা ও নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়নের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়।

দক্ষিণ এশিয়ায় শান্তি সূচকে বরাবরের মতোই সবার ওপরে রয়েছে ভুটান। এ বছর ১ দশমিক ৫১ পয়েন্ট স্কোর নিয়ে ২২তম অবস্থানে আছে বজ্রপাতের দেশটি।

দক্ষিণ এশিয়ায় শান্তি সূচকে দ্বিতীয় অবস্থানে আছে নেপাল। ২ দশমিক ০৩৩ স্কোর নিয়ে ৮৫তম অবস্থানে আছে দেশটি।

বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে আসায় শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে। বিশ্বে শ্রীলঙ্কার অবস্থান এখন ৯৫তম, দক্ষিণ এশিয়ায় চতুর্থ।

শান্তি সূচকে ২ দশমিক ৫৫৩ স্কোর নিয়ে ১৩৫তম অবস্থানে আছে ভারত। তালিকায় ১৫০তম অবস্থানে রয়েছে পাকিস্তান। দুই ধাপ অবনতি হওয়ার পরে তারা পেয়েছে ২ দশমিক ৮৬৮ পয়েন্ট।

বিশ্ব শান্তি সূচকে সিঙ্গাপুরকে এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, বিশ্বের তাদের অবস্থান একাদশতম।

অন্যদিকে, বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। ১ দশমিক ১ স্কোর নিয়ে এবারও তালিকার শীর্ষে আছে দেশটি। এরপর শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও কানাডা।

গতবারের মতো এবারও তালিকার একেবারে তলানিতে ঠাঁই পেয়েছে আফগানিস্তান। তাদের পয়েন্ট ৩ দশমিক ৬৩১।

এ বছর শান্তি সূচকে ছয় ধাপ এগিয়ে যুক্তরাজ্য বিশ্বে ৩৩তম এবং দুই ধাপ নেমে যুক্তরাষ্ট্র ১২২তম স্থানে রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল, ভুটান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় আগামী দশকে সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন