1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার বাংলায় টিকটক করছেন ব্রিটেনের ‘করোনাযোদ্ধা’ তাসনিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

এবার বাংলায় টিকটক করছেন ব্রিটেনের ‘করোনাযোদ্ধা’ তাসনিম

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনার শুরু থেকে মানুষকে নানাভাবে পরামর্শ দিয়ে ব্রিটেনের ‘ভ্যাক্সিন লুমিনারি’ স্বীকৃতি পাওয়া বাংলাদেশি চিকিৎসক তাসনিম জারা এবার টিকটককে নিজের প্রচারমাধ্যম বানিয়েছেন। ভ্যাকসিনের ভয় দূর করতে বাংলায় টিকটক ভিডিও বানাচ্ছেন তিনি।

২৬ বছর বয়সী তাসনিম টিম হ্যালো নামের এক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে এভাবে প্রচার চালাচ্ছেন।

ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা সম্প্রতি ২৫-২৯ বছর বয়সীদের ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করেছে। জারা কাজ করেন বেসিংস্টোক অ্যান্ড নর্থ হ্যাম্পশায়ার হাসপাতালে। টিকটকে প্রথম আসলেও এমনিতে আগে থেকেই বাংলায় তিনি ভিডিও বানান।

পিএ নিউজ এজেন্সি তার টিকটিক ভিডিও নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, ‘মহামারীর শুরু থেকে অনেক ভুল তথ্য ছড়িয়েছে। এখন ছড়াচ্ছে ভ্যাকসিন নিয়ে। এসব মোকাবিলার চেষ্টা করছি আমরা।’

জারার ভিডিও ২৮০ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।  ইউটিউবে তার ফলোয়ার ৮ লাখ, ফেইসবুকে প্রায় ৯ লাখ।

তাসনিম ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছেন। স্নাতকোত্তরে তার পড়ার বিষয় ‘এভিডেন্স বেজড মেডিসিন’।

তাসনিম জারা বলছিলেন, এই বিষয়টির অন্যতম লক্ষ্য, একজন চিকিৎসক যেন রোগীকে তথ্যপ্রমাণের ভিত্তিতে চিকিৎসা পরামর্শ দেন এবং অতিরিক্ত ওষুধ প্রদান না করেন। শেখানো হয় অসংখ্য গবেষণার মধ্যে সেরা গবেষণাটি চিহ্নিত করার পদ্ধতি।

করোনা মহামারির শুরু থেকেই ইংল্যান্ডের হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছেন তাসনিম জারা। চিকিৎসক হিসেবে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা হচ্ছে তার। অন্য সময়ের চেয়ে কাজের ক্ষেত্রে বেশি মানসিক চাপও নিতে হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন