1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দিতে অনিচ্ছুক পাকিস্তান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দিতে অনিচ্ছুক পাকিস্তান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা বন্ধ করে দিয়েছে
আফগানিস্তানে সন্ত্রাস-বিরোধী তৎপরতার জন্য ওয়াশিংটনকে সামরিক ঘাঁটি স্থাপন করতে দেবে না ইসলামাবাদ। পাকিস্তানের শীর্ষ এক কর্মকর্তা বললেন, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি দুই দেশের মাধ্যমে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এ সম্পর্কে অবগত রয়েছেন এমন কয়েকজন পাকিস্তানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার ভয়েস অব আমেরিকাকে কিছু তথ্য দেন।

জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেন, “হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং আমরা তাদের বলেছি, আমরা কোন ধরনের সন্ত্রাসবাদ চাই না তবে কোন ঘাঁটি দেওয়া সম্ভব নয়। তারাও ঘাঁটি প্রসঙ্গ উত্থাপন আর করছে না।”

১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব আমেরিকান সৈন্য প্রত্যাহার করা হবে— মধ্য এপ্রিলে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তখন থেকে সামরিক স্থাপনা তৈরি নিয়ে তার জাতীয় নিরাপত্তা টিম আঞ্চলিক মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে আসছিল।

এর উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, পাকিস্তানসহ স্থানীয় এই সব স্থাপনা থেকে যুক্তরাষ্ট্র গোয়েন্দাদের মাধ্যমে খবর পেতে চাইছিল, যাতে আফগানিস্তান যদি আরেক দফা গৃহযুদ্ধে নিপতিত হয় তাহলে যেন সন্ত্রাসবিরোধী আঘাত হানা যায়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক উইলিয়াম বার্নস এপ্রিলের শেষে এক অঘোষিত সফরে পাকিস্তানে যান। তবে পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলছেন, সিআইএ প্রধানের সঙ্গে বৈঠকে পাকিস্তানে আমেরিকান ঘাঁটি স্থাপনের বিষয়টি উত্থাপন হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন