1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার কবলে স্পেনের অধিনায়ক বুসকেটস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

করোনার কবলে স্পেনের অধিনায়ক বুসকেটস

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

স্পেনের অধিনায়ক সার্জিও বুসকেটস নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রেজাল্ট আসার পর গোটা দলকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, দলের অন্যরা নেগেটিভ।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১৪ জুন সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে স্পেন।

৩২ বছর বয়সী বুসকেটস মাদ্রিদে পর্তুগালের বিপক্ষে ড্র হওয়া প্রীতি ম্যাচে শুক্রবার অধিনায়কত্ব করেন।

ইএসপিএন ফুটবল জানিয়েছে, রবিবার দলটির কেউ অনুশীলন করেননি।

করোনা ধরা পড়ার পর বুসকেটসকে আলাদা গাড়িতে নিয়ে যাওয়া হয়। দলটির ফুটবলাররা এখনো ভ্যাকসিন নেননি।

করোনা শুরু হওয়ার পর স্পেনের মোট আটজন আক্রান্ত হলেন। বাকি সাতজনের তেমন কোনো সমস্যা হয়নি।

রবিবার অফিসিয়াল বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বলেছে, ‘স্প্যানিশ ফুটবল ফেডারেশন দুঃখের সঙ্গে জানাচ্ছে যে অধিনায়ক সার্জিও বুসকেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন আইসোলেশনে আছেন এবং তার সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন