1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিকাগোয় বন্দুকহামলায় তিনদিনে ৫ জন নিহত, আহত ৪৬ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

শিকাগোয় বন্দুকহামলায় তিনদিনে ৫ জন নিহত, আহত ৪৬

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

শুক্র থেকে রবিবার পর্যন্ত একাধিক বন্দুকহামলায় যুক্তরাষ্ট্রের শিকাগোয় পাঁচজন প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪৬ জন।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত হামলাগুলো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সপ্তাহান্তে হামলা শুরু হয় শুক্রবার সন্ধ্যা থেকে। ওয়েস্ট লি এলাকার ৫২০০ ব্লকে ২৩ বছর বয়সী এক ব্যক্তির মাথায় গুলি লাগে। কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।

ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর ভোর রাতে সিলভার রংয়ের একটি গাড়িতে করে আরেকটি এলাকায় দুই ব্যক্তি গুলি চালায়। ৩৩ বছর বয়সী এক ব্যক্তির বুকে গুলি লাগে তখন। ২৮ বছর বয়সী আরেক জনের লাগে পায়ে।

গুলিবিদ্ধ ছয়জনকে পরে হাসপাতালে নেয়া হয়।

যুক্তরাষ্ট্রে মোমোরিয়াল ডে আসলেই বন্দুকহামলার ঘটনা বেড়ে যায়। এই সপ্তাহে আগের বছরগুলোর থেকে একটু কম হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করছে।

যুক্তরাষ্ট্রে বন্দুকহামলার ঘটনা এখন প্রতিদিনের ব্যাপার। চলতি বছর সাড়ে আট হাজার মানুষ গুলিতে প্রাণ হারিয়েছেন। জুন পর্যন্ত ২৪০টি হামলার ঘটনা ঘটেছে!

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন