1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রযুক্তি কোম্পানিগুলোকে ‘ট্যাক্সের জালে’ বাঁধতে চায় জি৭ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

প্রযুক্তি কোম্পানিগুলোকে ‘ট্যাক্সের জালে’ বাঁধতে চায় জি৭

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ধনী দেশগুলোর সংগঠন জি৭-এর অর্থমন্ত্রীরা বড় বড় প্রযুক্তি কোম্পানির জন্য করের সর্বনিম্ন একটা হার নির্ধারণ করে দিতে চান। লন্ডনের সম্মেলনে তারা এই সিদ্ধান্তে এসেছেন।

জার্মানির অর্থমন্ত্রী ওলাফ শোলজ বলছেন, এই চুক্তি পৃথিবীকে বদলে দেবে।

অ্যামাজন, মাইক্রোসফট, ফেইসবুকের মতো কোম্পানি অধিকাংশ দেশকে ট্যাক্স দিতে চায় না বা দেয় না। বাংলাদেশ অনেক চাপ দেয়ার পর ট্যাক্সের জন্য রাজি হয়েছে।

অর্থমন্ত্রীরা বলছেন, বৈশ্বিকভাবে সর্বনিম্ন ১৫ শতাংশ কর নির্ধারণ করতে পারলে পৃথিবী করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।

ইউরোপের মধ্যে আয়ারল্যান্ডে করপোরেট ট্যাক্স সবচেয়ে কম, ১২.৫ শতাংশ। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো দেশটিকে এই হার বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

ব্রিটেন বলছে, বৈশ্বিক চুক্তিতে আসার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।

এই খবর আসার পর ফেইসবুক, গুগল কিংবা মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গুগল, ফেইসবুক বা ইউটিউব-এর আয় আসে বিজ্ঞাপন থেকে। এই তিনটি মাধ্যমে অধিকাংশ দেশ থেকে সিংহভাগ বিজ্ঞাপন দেয় ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর ভ্যাট-ট্যাক্স দেয়ার কথা। তারা যে পরিমাণ টাকার বিজ্ঞাপন দেয়, তার বিপরীতে ভ্যাট- ট্যাক্স দিতে আইন অনুযায়ী বাধ্য। তারা সেটা দিচ্ছে কিনা এখন তা দেখার বিষয়। সেখানে নজরদারি বাড়াতে চায় জি৭।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন